বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরের ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।প্রধান অতিথি নবগঠিত ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটি সহ খলিশপুর থানা যুবদল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জনগনের আস্থা অর্জনে যুবদলকে আরো গতিশীল সংগঠনে পরিনত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপি সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা নবগঠিত যুবদলের ৩১ টি ওয়ার্ড ও ৩ টি থানা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এসময় তিনি খুলনা মহানগর যুবদলকে সুশৃঙ্খল ও দেশের গনতন্ত্র, উন্নয়ন এবং জনগনের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান। বক্তব্যে রাখেন খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ ও নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটি, খালিশপুর থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।