1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দিগলবাঁক নোয়াগাঁও এলাকাভিত্তিক সামাজিক সংগঠন প্রবাসী-মঞ্চ আলোর পথ-এর উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী খালেদ আহমেদ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রহমান আকবর ও সাইফুর মাহমুদ সাইফ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতৃত্বশীল ও সংবর্ধিত সদস্য বিলাল আহমদ, আজিজুর রহমান, আকবর আলী সাগর, ফয়সাল আহমেদ, হুসাইন আহমদ, মুজাক্কির আলী ও রুহুল আমিনসহ অন্যান্যরা। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত প্রবাসী সদস্যরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। তারা প্রবাসী-মঞ্চ আলোর পথ-এর এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.