1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সরকার জাভেদ আহমেদ সুমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মীর নুরুদ্দিনের শুভেচ্ছা টঙ্গীর এরশাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক

‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

‎জামালপুরের বকশীগঞ্জে ওষুধ ভেবে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং তাঁর চোখেও কম দেখতেন। নিয়মিত সেবনের জন্য তাঁর ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল। ঘটনার সময় তিনি ঘরে থাকা ওষুধের বোতল ভেবে ভুলবশত কীটনাশকের বোতল থেকে পান করেন। এ সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না।
‎কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে এসে শাহ আলীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া জানান, পরিবারের কারো সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। বৃদ্ধ বয়স ও চোখে কম দেখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
‎এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.