1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক

ভাবখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী শামীমের নির্বাচনী মতবিনিময়

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী,কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক ও
নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশেক উল্লাহ মন্ডলের বাড়ীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীম বলেন, ভাবখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন নতুন উন্নয়নের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের কাছে তাদের প্রত্যাশার কথা জানান। সভাটি প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্বের মধ্য দিয়ে শেষ হয়।

চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম শামীম আরও বলেন, সরকারি সব সুযোগ- সুবিধা যেন প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছায়, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এসময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেন।

এলাকার স্থানীয়রা জানান- রফিকুল আলম শামীম একজন তরুণ, কর্মঠ এবং পরিচ্ছন্ন ইমেজের মানুষ হওয়ায় সাধারণ মানুষের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.