1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারী হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

দুই দিনব্যাপী আয়োজনে উদ্বোধন হবে রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩ দেখেছেন

‘সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি—গড়ে উঠুক মানবিক পৃথিবী’ প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ২৫ ও ২৬ জুলাই উদযাপিত হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় দিবস বক্তৃতা, রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের উদ্বোধন, নবীনবরণ, বিশ্ববিদ্যালয় বৃত্তি প্রদান, আনন্দ শোভাযাত্রা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।
প্রথম দিনের কর্মসূচি ২৫ জুলাই বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের উদ্বোধনের মাধ্যমে শুরু হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় দিবস বক্তৃতা-২০২৬। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. এম এ মুহিত, এমপি। এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ‘প্রযুক্তির যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন: বাংলাদেশ প্রেক্ষাপটে সমকালীন পর্যালোচনা’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
দিনের শেষ পর্বে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাত ৮টা ৩০ মিনিটে ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মিজান মাহমুদ রাজীবের পরিবেশনায় মুখর হয়ে উঠবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
দ্বিতীয় দিনের কর্মসূচি ২৬ জুলাই সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে। শোভাযাত্রাটি অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে শুরু হয়ে অ্যাকাডেমিক ভবন-৩-এ গিয়ে শেষ হবে। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সকাল ১০টায় অনুষ্ঠিত হবে নবীনবরণ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসন-৯-এর মাননীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। স্বাগত বক্তব্য রাখবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। পরে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জ্ঞান, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মানবিক, সৃজনশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখেই এ বছরের বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সাজানো হয়েছে। দুই দিনের এ আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.