1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ‎ছয় লাখ মানুষের জন্য নেই আইসিইউ, সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ঝুঁকিপূর্ণ ভবন, শিক্ষক সংকট ও মাঠের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজবাড়ীর বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের স্বনামধন্য হোটেলে ইন্টার্নশিপের সুযোগ পেলেন শিক্ষার্থী এম. এ. হাসান

মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর মোহনপুর উপজেলার আমরাইল ব্লকে কৃষক স্মার্ট কার্ড তৈরির লক্ষ্যে কৃষক পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের মান্যবর অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, রাজশাহী জেলার সুযোগ্য উপপরিচালক মো. নাসির উদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন ও শুভ ভৌমিক, এবং কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসার ফরিদা ইয়াসমিন।
পরিদর্শনের সময় কর্মকর্তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের অগ্রগতি, তথ্যের যথার্থতা এবং কার্যক্রমের সার্বিক মান পর্যবেক্ষণ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ তথ্য সংগ্রহ সম্পন্ন করার আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমরাইল ব্লকে এখন পর্যন্ত ১,৪০৭টি কৃষক পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত মোট লক্ষ্যমাত্রার ৭৪.২৫ শতাংশ।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভাণ্ডার ডিজিটাল করা হবে। এতে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেন, বাকি তথ্য সংগ্রহের কাজও দ্রুত সম্পন্ন করে কৃষকদের জন্য এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.