1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে সহায়তা করতে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
ঠাকুরগাঁও সদর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা শিশুদের সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়, যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার কাজে ব্যবহৃত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.