1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুলাদীর নদী-খাল-বিলে অবাধে চায়না জালের ব্যবহার, মাছের প্রজনন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

বরিশালের মুলাদী উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিলে অবাধে চায়না জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের জালে ছোট, মাঝারি ও বড়—সব ধরনের মাছের পাশাপাশি মাছের রেণু-পোনাও ধরা পড়ছে, যা জলজ জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজননের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগকারীরা জানান, চায়না জালের নির্বিচার ব্যবহারের ফলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবেন জেলে ও সাধারণ মৎস্যজীবীরাও।
স্থানীয় সচেতন মহল বরিশাল জেলা ও মুলাদী থানা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট মৎস্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ চায়না জাল ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে মুলাদীর নদী, খাল ও বিলে দেশীয় মাছের অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.