1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আবহে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে দ্বি-বার্ষিক জেলা ও নগর সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক, আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।

সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে দেশে নৈতিকতা, ন্যায়বিচার ও সুশাসনের সংকট প্রকট আকার ধারণ করেছে। দুর্নীতি, বৈষম্য, সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অবনতির কারণে সাধারণ মানুষ আজ চরম সংকটে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কোরআন-সুন্নাহভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। নেতাকর্মীদের আদর্শিকভাবে আরও সুসংগঠিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ইসলামের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম এবং বিশেষ বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা আরও জোরদার করতে হবে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট টিপু ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর সম্মেলনের সফল আয়োজনের প্রশংসা করে বলেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে সব রাজনৈতিক দলের ইতিবাচক ভূমিকা রাখা উচিত।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে আদর্শিক দাওয়াত, জনসম্পৃক্ততা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.