1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

শেখ পরিবারের-৪ ভাই,এমপি,মেয়ের ও কাউন্সিলরসহ দুটি মামলায় আসামি-২১৫

  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৪ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুসহ ২১৫ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে খুলনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসির (১৫ জন) ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়।
শুক্রবার রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করেন ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী ইকরাম মিন্টু।
শেখ দবিরের দায়ের করা মামলায় (১১০ জনের) নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯ নং ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর, ‍লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
কাজী ইকরাম মিন্টুর মামলায় (১০৫ জনের) নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।  এই মামলায় ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
খালিশপুর থানা সূত্রে জানা যায়, মামলা দুটি রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.