1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

জামিনে মুক্তির পর ফের গ্রেফতার একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

পূর্বের একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও গ্রেফতার হয়েছেন লালমনিরহাটের একাধিক বিচারাধীন মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল। শনিবার (১৮ জুলাই) রাজধানীর পল্টন থানা এলাকা থেকে আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাটের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, লালমনিরহাটের যুগ্ম দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন Negotiable Instruments Act, 1881-এর ১৩৮(১)(এ) ধারার একটি মামলায় গোলাম রাব্বানী সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গোলাম রাব্বানী সোহেলের পিতা মো. সামছুর আলম। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার শেখ সাপটানা (নর্থ বেঙ্গল মোড়) এলাকায়। মামলার রেকর্ডে তাকে দীর্ঘদিন পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর পল্টন থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে তিনি অন্য একটি মামলায় জামিনে মুক্তি পান। তবে মুক্তির পরপরই আরেকটি মামলায় জারিকৃত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গোলাম রাব্বানী সোহেলের বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে চেক ডিজঅনার-সংক্রান্ত মামলাও রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, তার পুনরায় গ্রেফতারের ঘটনায় লালমনিরহাটে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একাধিক বিচারাধীন মামলায় আইনগত কার্যক্রম চলমান থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.