1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু টেকনাফে যৌথ অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা

উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয়ের এ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের জন্য এটি অত্যন্ত গর্বের অর্জন। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান আরও উন্নত করতে কাজ করে যাব। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের সাফল্য কামনা করেছেন। এ অর্জনে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.