1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

ভুরুঙ্গামারীতে ‘মা’ সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩৩ দেখেছেন

খালেদ হাসান, ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা সদরের মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী আশরাফুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন উর রশিদ, মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফুন্নেছা বেগম, রোকন-উদ-দ্দৌলা রাসেল, আহসানুল হক, মমতাজ মন্ডল প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষার উপর মায়েদের সচেতনতা বৃদ্ধি, শিশুদের মানসিকভাবে শিক্ষার প্রতি মনোযোগ বাড়ানো, পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.