1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

রাঙ্গামাটি পার্বত‌্য জেলার কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া সাবজোনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় পাহাড়ধ্বস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মান সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ , পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়। এ সময় বাঙ্গালহালিয়া সাব জোনের অধিনায়ক মেজর মো: এস আরেফিন কাকড়াছড়ি এলাকার মোট ৩৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহ নির্মানের জন্য টিনজ বিতরণ করেন। এছাড়াও উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও কারবারিগন উপস্থিত ছিলেন ।

দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর বরাতে জানা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.