1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ: তিন দফা দাবি নিয়ে আন্দোলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

টানা বৃষ্টির পর হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ তিন দফা দাবি লেখা ব্যানার উঁচিয়ে ধরেছেন। তাদের অবস্থানের কারণে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরীক্ষা স্থগিত, অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এবং নষ্ট হওয়া কাগজপত্র দ্রুত সরবরাহের দাবিতে এ আন্দোলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহর এলাকায় এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি বৃষ্টির পানিতে ক্যালকুলেটর, এডমিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে, যা পরীক্ষার্থীদের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করছে।

তাদের অভিযোগ, বিদ্যমান প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় না নিয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ করছে। এ পরিস্থিতিতে বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা,

গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যেসব শিক্ষার্থীর এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষা বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা। এছাড়া সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং কোনো নির্দিষ্ট এলাকার জন্য বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়ার দাবিও তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.