1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

খাগড়াছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রীর আগমন :বন্যার্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

খাগড়াছড়ি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। তিনি ১১ জুলাই শনিবার দুপুর ২ টায় খাগড়াছড়ি সার্কিট হাউজে এসে পৌঁছান।পরে বিকেল ৪ টার পর খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, তার বিএনপি সরকার বর্তমান বন্যা পরিস্থিতি নিভির ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য নির্দেশ প্রদান করেন।তিনি আরো বলেন, খাগড়াছড়ি জেলার মধ্যে যে সকল এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সকল বানভাসি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে সকল জায়গায় ত্রাণ সরবরাহ অব্যাহত থাকবে এবং দুর্যোগ পরবর্তী সকল পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে জেলা প্রশাসন। তিনি আরো বলেন, যতক্ষণ না পর্যন্ত বন্যা দুর্গত এলাকা ও সাধারণ মানুষের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত তিনি সকলের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, শেফালীকা ত্রিপুরা। তিনি বলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসনের পাশাপাশি, খাগড়াছড়ি জেলা পরিষদ হইতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীএম ইকবাল হোসেন এবং খাগড়াছড়ি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, শেফালিকা ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আফছার সহ স্থানীয় জনপ্রতিনিধি,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.