1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফুলগাজীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতৃবৃন্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

​ ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে মতবিনিময় করেছেন এনসিপি (ন্যাশনাল সিটিজেন্স পার্টি)-এর কেন্দ্রীয় ও জেলা নেতাকর্মীরা। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার ৪নং আনন্দপুর ইউনিয়নের কালিরহাট এলাকায় অবস্থিত শহীদ শ্রাবণের পারিবারিক কবরস্থানে যান নেতৃবৃন্দ। সেখানে তারা মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

​কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ শ্রাবণের বাসভবনে যান এবং তার শোকসন্তপ্ত বাবার সাথে কুশল বিনিময় করেন। তারা তার পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

​এ সময় হাসনাত আবদুল্লাহ এমপি বলেন,​”শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণসহ যারা দেশের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তরুণদের এই রক্তের বিনিময়েই আমরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এনসিপি সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে এবং খুনিদের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

​উক্ত কবর জিয়ারত ও মতবিনিময় সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ফেনী জেলা ও বিভিন্ন উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.