1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

নালিতাবাড়ীতে মদের কার্টন রাখতে বাধা, মাদককারবারীদের হামলায় নারীসহ ৬ জন আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুতি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামে পরিত্যক্ত বাড়িতে মদের বোতলভর্তি কার্টন রাখতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথিত মাদককারবারীদের হামলায় নারীসহ একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ভারতীয় মদের ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগ রয়েছে, তারা হাবিবুর রহমানের ভাইয়ের পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মদের বোতলভর্তি কার্টন মজুত রাখত। বিষয়টি জানতে পেরে হাবিবুর রহমান তাদের বাধা দিলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।
অভিযোগে বলা হয়,  গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অভিযুক্ত ওয়াসিমের নেতৃত্বে আনিস, জসিম, হৃদয়, মনছুর, দুলাল, সেলিম, ফরহাদ, ফারুক, মাসুদ, দেলোয়ার, ইদ্রিসসহ আরও ৮–১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। প্রাণভয়ে পরিবারের সদস্যরা পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে টিনের ঘরের দরজা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে।
পরে হাবিবুর রহমানসহ পরিবারের সদস্যদের উঠানে এনে রামদা, লোহার রড, স্টিলের পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার সময় এক নারীসহ মোট ৬ জন আহত হন। হামলার পর অভিযুক্তরা মামলা করলে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত রবিলা খাতুনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অপর পাঁচজন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, প্রধান অভিযুক্ত ওয়াসিম সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। তার বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকার অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “ঘটনার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.