1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

পীরগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৫ হাজার ৫০০ টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের জালনোটসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম মোঃ শাওন মিয়া (১৯)। তিনি কুতুবপুর গবড়া গ্রামের বাসিন্দা মোঃ সুজন মিয়ার ছেলে।
র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল কুতুবপুর গবড়া এলাকায় হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শাওন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেটে থাকা ৫০০ টাকা মূল্যমানের ১৫১টি জালনোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৭৫ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, শাওন দীর্ঘদিন ধরে জালনোট সংরক্ষণ, বহন, সরবরাহ ও বাজারজাত করার সঙ্গে জড়িত ছিলেন। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পরে গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার করা জালনোটসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ জানায়, জালনোট প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.