1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

মৌলভীবাজারে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ‘ইলার্নিং এন্ড আর্নিং’

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের সমাপনী, ৭৫ প্রশিক্ষণার্থীর হাতে সনদ

মৌলভীবাজারে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মৌলভীবাজার শাখা কার্যালয়ে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ট্রেইনার সজিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর।

এ সময় উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর নূর উদ্দীন, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদসহ ৬ষ্ঠ ব্যাচের তিনটি শাখার ৭৫ জন প্রশিক্ষণার্থী। উল্লেখ্য ৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রায় ৬০ জনই ইতোমধ্যে ১০ ডলার থেকে ২৫০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা উপার্যন করতে সক্ষম হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর বলেন, চলমান ব্যাচে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে সক্ষম হয়েছেন, যা প্রকল্পটির সফলতার একটি ইতিবাচক দিক। এ অর্জনের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশিক্ষক, সমন্বয়কারী এবং প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেন, অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিয়মিত অনলাইনভিত্তিক কাজের মাধ্যমে আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে যুক্ত করতে প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। সরকারের এ উদ্যোগ জেলার কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ৬ষ্ঠ ব্যাচের সফল ৭৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.