1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সান্তাহার রেলওয়ে জংশনে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ব্যাপক প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে। গতকার রবিবার ৫ জুলাই বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে স্টেশনে আগত যাত্রী, স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মাদকবিরোধী লিফলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে লড়াই কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের প্রচারণা ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”

ডিএনসি সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.