1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

সারিয়াকান্দির নারচী ইউনিয়নে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

বগুড়ার সারিয়াকান্দি নারচী ইউনিয়নে ফকির পাড়া, পশ্চিমপাড়া ও চর হরিণা গ্রামে মসজিদ, শ্মশান ঘাট ও কবরস্থানে বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রবিবার দুপুরে নারচী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকু মিয়া প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। নারচী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মসজিদ, কবরস্থান, শ্মশান ঘাটে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের সমস্যা ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, এই ইউনিয়নের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বিএনপি সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।” সেসময় আরও বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, নারচী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তুলু প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, নাদিরুজ্জামান খান সাঈদ, পৌর বিএনপি সহ-সভাপতি আমিরুল মুমিন পিন্টু, নারচী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.