1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

​‘দমে না, থামে না’—এই শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (২১ জুন) দুপুর ১২ টায় কাশিয়ানী প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোঃ আম্মার মিয়া অসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক মো. গোলাম মোস্তফা মোল্যা। কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বক্তারা একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে একাত্তর টেলিভিশন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

‘দমে না, থামে না’—এই মূলমন্ত্রটি কেবল স্লোগান নয়, বরং এটি সত্য অনুসন্ধানী সাংবাদিকতার এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে একাত্তর টেলিভিশন আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুরে বুরহান লিটন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, দৈনিক নতুনদিন পত্রিকা’র কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোঃ পান্নু সিকদার, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মোঃ জামাল শেখ, দৈনিক আজকালের খবর পত্রিকা’র প্রতিনিধি আল ইমরান, দৈনিক কালের সমাজ পত্রিকা’র প্রতিনিধি মোঃ সোহান শেখ, সাংবাদিক লিমন ইসলাম ও মোঃ রবিন হোসেনসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুধীজন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.