1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ঘিওরে জমি দখলে সহায়তার অভিযোগ: এসি ল্যান্ডের অপসারণ দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের ঘিওরে ওয়ারিশান সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একতরফা জমি পরিমাপ, ক্ষমতার অপব্যবহার ও ভুক্তভোগীদের হুমকির অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার অনতিবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী।

​গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার পয়লা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বড়পয়লা এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, বড়পয়লা এলাকার একটি ওয়ারিশান সম্পত্তির দীর্ঘদিনের ভোগদখল ও বৈধ দলিল উপেক্ষা করে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। অন্য অংশীদারদের না জানিয়ে, সম্পূর্ণ বেআইনি ও একতরফাভাবে ওই জমি পরিমাপ করে একটি পক্ষকে দখলের সুবিধা করে দিয়েছেন এসি ল্যান্ড। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন পক্ষপাতমূলক আচরণে সাধারণ মানুষের সম্পত্তির অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​বক্তারা আরও অভিযোগ করেন, এসি ল্যান্ডের এই বিতর্কিত ভূমিকার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানকে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে। এ সময় বক্তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে তাঁর দ্রুত অপসারণ দাবি করেন।

​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.