1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাংবাদিক ও শিক্ষকদের রাজনীতিমুক্ত থাকতে হবে: মঞ্জুর হোসেন ঈসা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭১ দেখেছেন

নিউজ ডেস্ক: জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, সাংবাদিক ও শিক্ষকদের রাজনীতিমুক্ত থাকতে হবে। কারণ এই দুইটি প্রতিষ্ঠান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষক যদি রাজনীতি করে তখন তার কাছ থেকে কখনও কোন ভালো ফলাফল আশা করা যায় না। আমরা বিগতদিন দেখেছি একজন শিক্ষক শিক্ষকের চেয়ে দলীয় সংকীর্ণতায় নিজেকে দলকানা করে ফেলেছিলেন। কোন এক বিশ্ববিদ্যালয়ের ভিসি দম্ভ করে বলেছিলেন আমি ভিসি থেকে যুবলীগের সভাপতির পদ স্বাচ্ছন্দবোধ করি। এভাবে শিক্ষকদেরকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছিলেন। ৫ই আগস্ট স্বৈরাচার পতন আন্দোলনের পর রাতারাতি অনেক শিক্ষক ও সাংবাদিক ভোল্ড পাল্টাতে শুরু করেছেন। আমার মনে হয় সাংবাদিক ও শিক্ষকদের কোন রাজনীতি করা উচিত নয়। তারা সব সময় রাজনীতির উর্ধে থেকে সকলের হৃদয়ে থাকবেন।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও অন্যান্য মানবাধিকার সংগঠন আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে সংস্কার করতে হবে। সদ্য পদত্যাগকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে একটি ভোটারবিহীন সরকারকে ৪১ হাজার কোটি টাকা দিলো সেই বিষয়ে তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এদেশে গুম-খুনের রাজনীতি আর চলবে না। আয়নাঘর ভেঙ্গে তছনছ করে দিতে হবে। সেখানে যারা বছরের পর বছর মৃত্যুর সাথে লড়াই করছে তাদেরকে মুক্ত করতে হবে। দেশের প্রত্যেকটি সেক্টরের জঞ্জাল সরাতে হবে। আর এই জন্য প্রয়োজন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান জার্নালিস্ট সোসাইটির সভাপতি সাংবাদিক নেতা জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, নারী যাত্রী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, সাংবাদিক নেতা তাজুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.