1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু টেকনাফে যৌথ অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তথ্য পাওয়া যায় যে, উপজেলার বাতকুটি গ্রামের গারো বাজার থেকে কালাপানি গামী সড়কের পাশের একটি রাবার বাগানে কয়েকজন মাদক কারবারি ভারতীয় বিদেশি মদ চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ১১৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেন।
উদ্ধারকৃত মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৪ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.