1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

সর্বাধিক ভোটে নির্বাচিত ২৯৯ রাঙামাটি আসনের সাংসদ এডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার পদত্যাগপত্র প্রত্যাহার এবং স্বপদে বহালের দাবিতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী সাউনির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন,সর্বাধিক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দীপেন দেওয়ানকে অন্যায়ভাবে মন্ত্রী পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। তারা তার পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন,রাজস্থলী উপজেলা বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে ও যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল।
এ ছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, এবং সর্বস্তরের সাধারণ জনগণের বিপুলসংখ্যক নেতাকর্মী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.