1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

তজুমদ্দিনে ঈদুল আযহা উপলক্ষ্যে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ 

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ০ দেখেছেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই মূল্যবান সম্পদের অপচয় রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হতে পারে।

এ লক্ষ্যকে সামনে রেখে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তজুমদ্দিন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ২১ মে ২০২৬, সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে চামড়া নষ্ট হওয়া রোধে সময়মতো ও সঠিক পরিমাণে লবণ প্রয়োগের গুরুত্ব, পরিষ্কার স্থানে সংরক্ষণ, পরিবহনের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন। তজুমদ্দিন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা নূরনবী সহযোগিতা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁচড়া আনন্দ বাজার মাদ্রাসার পরিচালক মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, বাইতুল আমান মডেল মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ, আল আকসা আদর্শ মাদ্রাসার শিক্ষক জুয়েল রানা, সাতবাড়িয়া জামে মসজিদের সাবেক ঈমাম ও মুয়াজ্জিন এইচ এম হাছনাইন, তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা লোকমান হোসাইন, তজুমদ্দিন মারকাজ মসজিদের মুহতামিম মাওলানা মুফতি ঈসা, তজুমদ্দিন উপজেলা গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব সামছুদ্দিন, তজুমদ্দিন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাছরুল্লাহ, তজুমদ্দিন হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহসিন, কাজিকান্দি ডাক্তারবাড়ি জামে মসজিদ ও চাঁদপুর হোসাইনিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছেত, ঈমাম ও খতিব এবং নায়েবে মুহতামিম মাওলানা জোবায়ের আহমেদ, আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ, বায়তুল আমান উত্তর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন, তজুমদ্দিন থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রবসহ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত মুহতামিম, ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কোরবানির চামড়াকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ, লবণের সঠিক ব্যবহার, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং চামড়া শিল্পের সম্ভাবনা তুলে ধরা হয়। কর্মশালায় বক্তারা বলেন, সঠিক নিয়মে কোরবানি ও সময়মতো লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.