রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টিনির্ভর গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুর ১২টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মান্দার আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ও সংসদ সদস্য ডা. মো. আজিজুল রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবুল ও খোরশেদ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম।
বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।