1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

‎সিংগাইরে জনসেবামুখী ভূমি মেলা শুরু, মিলছে নানা ডিজিটাল সেবা

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ০ দেখেছেন

‎“জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিংগাইর উপজেলাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। সাধারণ মানুষের কাছে ডিজিটাল ভূমি সেবা সহজভাবে পৌঁছে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ভূমি ব্যবস্থাপনার সাথে পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
গত ‎মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মঈনুল ইসলাম খান শান্ত। উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পরিষদ হলরুমে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে জনগণের কাছে দ্রুত ও সহজ সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।
‎তিনি আরও জানান, ভূমি মালিকদের কর পরিশোধ, নামজারি ও অন্যান্য সেবায় যেন কোনো ধরনের হয়রানি না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। একই সঙ্গে ভিএস রেকর্ড সংক্রান্ত সমস্যায় স্থানীয় মানুষ যেন ভোগান্তির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে বলে আশ্বাস দেন।
‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাজহারুল ইসলাম, মাহমুদা আক্তার, শান্তি মনি চাকমা, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান বিবেক, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎সেবাগ্রহীতাদের পক্ষ থেকে গোলাম মওলা ও জাহিদ ফকির তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২১ মে পর্যন্ত চলা এ মেলায় সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ানের সার্টিফাইড কপি, ডিসিআর গ্রহণ এবং ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য ও সহায়তা মেলা প্রাঙ্গণেই পাওয়া যাবে।
‎এ ছাড়া দর্শনার্থীদের জন্য ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যসমৃদ্ধ বুকলেট বিতরণ করা হচ্ছে। ভূমি সংক্রান্ত অভিযোগ ও পরামর্শের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ সম্পর্কেও সচেতনতা তৈরি করা হচ্ছে।
‎ একই দিন ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে জাতীয়ভাবে মেলার উদ্বোধন করা হয় এবং তা দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। সারাদেশের মতো সিংগাইর উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.