1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে

পডকাস্ট শো ‘ছুটির গল্প’ শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি সেলিম-রোজী

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ০ দেখেছেন

১৮ মে ২০২৬ ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তিসাক্ষরও করেন।

গতকাল (১৭ মে) রাতে রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানে ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টটির প্রথম পর্বেই গুণী শিল্পী দম্পতি সেলিম-রোজি যেন গল্পের ঝাঁপি খুলে বসেন। তাদের দীর্ঘ দাম্পত্য, অভিনয়জীবনের নানা স্মৃতি, দেশে-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ হয়ে ওঠে পুরো পর্বটি। সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ।

শহীদুজ্জামান সেলিম বলেন, “ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার স্পর্শ আছে। তারা যে পর্যটন ও অতিথিসেবায় বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে, ‘ছুটির গল্প’ তারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছা দূত হিসেবে আমাদের যেভাবে সম্মান জানানো হয়েছে, তাতে আমি সত্যিই আপ্লুত।”

রোজী সিদ্দিকী বলেন, “প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলোতে দর্শক হিসেবেও দারুণ উপভোগ করবো। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। তাদের যে কোন ভালো উদ্যোগের পাশে আছি।”

পডকাস্ট শেষে আনুষ্ঠানিক পর্বে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান সেলিম-রোজিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিক চুক্তিপত্রে সাক্ষর অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ বলেন, “প্রিয় আপনজনদের বিনিয়োগে পাহাড় ও সমুদ্রের সন্ধিস্থলে আমাদের প্রকল্পগুলো অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। গুণী শিল্পী শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী আমাদের শুভেচ্ছা দূত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। আমাদের স্বপ্নের পথে পথচলা আরও বেগবান হলো।”

‘ছুটির গল্প’ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, “ছুটি কক্সবাজারের লক্ষ্যই মানুষের ভ্রমণ, যাপন ও বিনোদনের অংশীদার হওয়া। সে লক্ষ্যেই আমাদের অংশীদারদের পাশাপাশি দেশের নানা ক্ষেত্রের গুণীজন, শিল্পী, স্থপতি, পর্যটন ও হসপিটালিটি অঙ্গনের মানুষদের গল্পে আমরা ‘ছুটির গল্প’কে সমৃদ্ধ করতে চাই। এটি গতানুগতিকভাবে শুধু স্টুডিওতে বন্দী থাকবে না; পাহাড়, সমুদ্র ও অরণ্যেও বিশেষ আয়োজন ও অতিথিদের নিয়ে হাজির হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভিন-এর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ। পডকাস্ট ও অনুষ্ঠানের ইভেন্ট পর্টনার ছিল ইষ্টিশন কমিউনিকেশন।

আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব।   এর আগে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও ছুটি রিসোর্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন। বিগত ১৪ বছর ধরে বাংলাদেশে প্রকৃতি নির্ভর ইকো-টুরিজম ও আতিথেয়তা খাতে কাজ করে আসছে ছুটি গ্ৰুপ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.