1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

পটিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘পটিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট’।টানটান উত্তেজনায় ভরা ফাইনাল ম্যাচে কথা আজিমপুর ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব। শনিবার (১৬ মে) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কথা আজিমপুর ক্রিকেট ক্লাব। নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১০৩ রান।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় দলটি। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে জয় নিশ্চিত করে তারা। বিজয়ী দলের হয়ে গুরুত্বপূর্ণ ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন তানভীর।অন্যদিকে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাট ও বল হাতে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টসেরা নির্বাচিত হন কথা আজিমপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রাকিব। খেলা শেষে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পটিয়া ক্লাব ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা হাবিবুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলু, পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মো. ঈসমাইল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম আলভী।এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সদস্য বোরহান উদ্দীন, সাবেক সদস্য মিশকাত আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ইসমাঈল হোসেন এবং ক্রীড়া সংগঠক মো. হোসাইনসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সফল আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পটিয়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আয়োজক কমিটিও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.