1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাজিলে উচ্চপর্যায়ের সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টা Celso Amorim-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। গতকাল শুক্রবার (১৫মে) ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হন। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.