নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনের মরদেহ ঘিরে স্থানীয় ও পুলিশের ভিড়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনের মরদেহ ঘিরে স্থানীয় ও পুলিশের ভিড়। বৃহঃস্পতিবার (১৪ মে) ২০২৬ ইং তারিখে সকালে উপজেলার মীরেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার পৌর ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পরিবার নিয়ে বসবাস করতেন। প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। যাত্রাপথে সোনারগাঁয়ের মীরেরটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তাৎক্ষণিক ভাবে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়, সাথে সাথে ভিকটিম আনোয়ার হোসেন মারাত্মক আহত হন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ গনমাধ্যম কে জানিয়েছেন ‘দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় ভিকটিম আনোয়ার কে আহত অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ আরও জানিয়েছেন,
,দুর্ঘটনার সাথে সম্পৃক্ত দায়ী ট্রাকটিকে পুলিশ আটক করেছে। কিন্তু ধরাছোয়ার আগেই দুর্দান্ত ট্রাক চালক পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দূর্ঘটনার সংবাদ পেয়ে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি গনমাধ্যমকে বলেন, ‘আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছেন এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হবে।’