1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

রাজশাহীর বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর বাঘা উপজেলা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর সবজি পাড়ায় গত  সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় মামুন ও তার ছেলে ইমনের বসতঘরসহ জীবনের বহু বছরের সঞ্চয়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় মালামাল এবং পারিশ্রমিক বাবদ কেটে আনা ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে পরিবারের পালন করা তিনটি গরুর মধ্যে একটি আগুনে পুড়ে মারা যায়। অপর দুটি গরুকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও গুরুতর আহত হওয়ায় পরে সেগুলো জবাই করতে হয়। এতে পরিবারটির আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাদের মাঝে চাল, শুকনো খাবার, কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ঘটনাটি জানতে পেরে পরদিন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা মামুন ও ইমনের পরিবার। তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.