নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের লক্ষীকোল গ্রামের আব্দুল সাত্তার মোল্লা (৫৫) পিতা মৃত ছলাইমান এর কীটনাশক ঔষধের দোকান ভেঙ্গে সিনজেনটা’র ঔষধ চুরির অভিযোগ করেছেন।
গত ১১ই মে সোমবার দিবাগত রাত্রে পরপর দুইটা ওয়াল ভেঙ্গে, দোকান ঘরে প্রবেশ করে চোরচক্র এবং প্রায় তিন লক্ষ টাকার ঔষধ চুরি হয়েছে বলে জানিয়েছেন।
দোকান থেকে কীটনাশক ঔষধ চুরির পর পাশ্ববর্তী বাঁশঝাড়ে ঔষধের প্যাকেট কাভার খুলে ফেলে রেখে যায় এবং সিনজেনটা কোম্পানির ঔষধ নিয়ে যায় চোরচক্র।