1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১ দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে সোবহান প্রামানিক (৭০) নামের এক ব্যক্তিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিক স্থানীয় একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরের ডোয়া কেটে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহত শেফালী খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সোবহান প্রামানিক প্রায় ৭০ লাখ টাকার একটি জমি বিক্রি করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই টাকার লোভেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এছাড়া একটি খাস পুকুর নিয়ে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে পিতা-পুত্র নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরেও এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর সহায়তায় একজনকে আটক করা হয়েছে। তিনি জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.