তামাক ব্যবহার নিরুৎসাহিত করার জন্য কার্যকর কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি একটি আন্তর্জাতিকভাবে অনুসৃত পদ্ধতি| কিন্তু বাংলাদেশের বর্তমান তামাক কর কাঠামো তামাক ব্যবহার কমাতে কার্যকর প্রভাব রাখতে পারছে না উপরন্তু বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা এবং সহজলভ্য থেকে যাচ্ছে| বাংলাদেশে সিগারেটের চারটি স্তর থাকার ফলে সিগারেট ব্যবহারকারী সিগারেট ছেড়ে দেওয়ার পরিবর্তে তুলনামূলকভাবে কমদামি সিগারেট বেছে নেয়ার সুযোগ পাচ্ছে| আবার নিম্নস্তরের সিগারেট সহজলভ্য হওয়ার তরুণ ও সল্প আয়ের মানুষ সহজেই তামাকপণ্যে আসক্ত হচ্ছে| কার্যকর করারোপ করা হলে দেশে তামাকের ব্যবহার হ্রাস করা যেমন সম্ভব হবে তেমনি সরকারের রাজস্ব ও উল্লেখযোগ্য হারে বাড়বে| যার এবং জনগনের স্বাস্থ্য সুরক্ষা করা সম্ভব হবে|
তামাক বিরোধী নারী জোট ও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস) এর যৌথ আয়োজনে ১০ মে২০২৬ ইং (রবিবার)সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে চেরাগী মোড় পর্যন্ত মানব বন্ধন, র্যালী ও আলোচনা সভায বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন| যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস) এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিতে¦ জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ক্যাব বাংলাদেশর ভাইস প্রেসিডন্টে এস, এম নাজের হোসাইন, চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানবাজার ওয়ার্ড শাখার সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বিবিএফের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, সংশপ্তকের নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, স্বপ্নিল ব্রাইট ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক মো. আলী শিকদার, আল আমিন বহুমুখী সমাজ কল্যাণ সংস্হার নির্বাহী পরিচালক কৃষিবিদ মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, শাহ ওয়ালী ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক সেলিম মো. সাইফুদ্দিন, এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার, বাঁশখালী প্রতিবন্ধী সমিতির সভাপতি ইয়াসিন আলী প্রমূখ|
মানববন্ধন ও আলোচনা শেষে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে র্যালীটি শুরু হয়ে চেরাগী মোড় ঘুরে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।
র্যালী শেষে জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, তরুণ, শিক্ষার্থীসহ আজকের র্যালী ও আলোচনা অনুষ্ঠান অত্যন্ত সফল হয়েছে| আগামীতে বাজেটে উচ্চকর বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র ও সমাজ থেকে তামাক ও সিগারেট জাতীয় পণ্যের অপব্যবহারের মাত্রা অনেকাংশে লাঘব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন|
র্যালীর শেষে বাজেটে উচ্চ করারোপের জন্য অর্থমন্ত্রী বরাবর চট্টগ্রাম জেলা প্রশাসন মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়|