1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের মানবিক সহায়তা

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ দেখেছেন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ‘চট্টগ্রাম মহিলা ক্লাব লিমিটেড’। ক্লাবের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মে) সকালে উপজেলার মুনিরা মোজাহের হোসনে আজিজ ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত ও সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহিলা ক্লাবের প্রেসিডেন্ট হোসনে আরা আজিজ। তিনি তার বক্তব্যে বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সবসময় আর্তমানবতার সেবায় কাজ করার চেষ্টা করি। এই ক্ষুদ্র প্রয়াস অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী হতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সামগ্রী বিতরণে অংশ নেন:সালমা আশরাফ, জেনারেল সেক্রেটারি সাবেরা সারওয়ার নিনা, সহ-জেনারেল সেক্রেটারি নাহিদ ফরমান চৌধুরী, ট্রেজারার,এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাহেদা চৌধুরী, রওশন আরা কামাল, রাবিয়া চৌধুরী, হাসনা রিয়াজ ও আফরিন মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হতদরিদ্র মানুষের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং সুপেয় পানির অভাব দূরীকরণে নলকূপ বিতরণ করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.