1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ দেখেছেন

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হিমু আক্তার মুক্তা নামের এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের ঘর্ষণ হলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত হিমু আক্তার মুক্তার বাড়ি রংপুরে। তিনি আশুলিয়ার জামগড়া রশিদ মার্কেট এলাকায় বসবাস করতেন এবং সরকার মার্কেট এলাকার মেঘলা গ্রুপে চাকরি করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাবিব মেডিকেলে ভর্তি করেন। তবে আহত চালকের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায়, আশুলিয়া থানা সংলগ্ন স্থানে ঘটেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.