1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বোয়ালখালীতে হামলার শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

বোয়ালখালীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৫নং ওয়ার্ডস্থ শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ির জনৈক বাসিন্দা ও তার আত্মীয়-স্বজন এই সংবাদ সম্মেলন করেছেন।

গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা সদরের বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হামলার শিকার হওয়া পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পারভিন আকতার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন খালেদা বেগম ও লুৎফুন্নেছা।

বোয়ালখালীতে অনাকাঙ্খিত ও নেক্কারজনক হামলার যে ঘটনা ঘটেছে। সে বিষয়ে তিনি বলেন, আমি ও আমার পরিবার গোমদন্ডী ভাড়া বাসাতে থাকি।

গত মঙ্গলবার (৩ মে) রাত আনুমানিক ১টার দিকে বোয়ালখালী উপজেলাধীন, পূর্ব গোমদন্ডী ৫নং ওয়ার্ডস্থ শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ীতে আমার ছেলে মোফাজ্জল হোসেন চৌধুরী শামীম (১৮) রাতে অটোরিক্সা যোগে আমার বসত ঘর দেখার জন্য আসেন। বসত ঘরের সামনে পৌঁছামাত্র পূর্বের শত্রুতার জের ধরে উল্লেখিত ব্যক্তিরা আমার ছেলেকে অটোরিক্সাসহ আটক করে রাখে।

স্থানীয় লোকজনের কাছে আমার ননসের ছেলে ওবাইদুল হক (২৪) সংবাদ পেয়ে সে আমার ভাই রুবেলসহ আরো কয়েকজন তাকে উদ্ধার করতে আসে।
তাদের ওপর ১। দিপু চৌধুরী (২৫), পিতা- আব্দুর রহমান ২। শাহ্ মোহাম্মদ চৌধুরী (৬৫), পিতা- মৃত আবদুল মোনাফ চৌধুরী ৩। ইলিয়াছ চৌধুরী (৫০), পিতা- মৃত আব্দুল কুদ্দুস ৪। আবু বক্কর (৩৫), পিতা- মৃত রওশন আলী ৫। আরমান চৌধুরী (২৫), পিতা- শাহ মোহাম্মদ চৌধুরী ৬। সুইটি (২৩), পিতা- শাহ মোহাম্মদ চৌধুরী ৭। তানজি (৩৫), পিতা- শাহ মোহাম্মদ চৌধুরী ৮। সুজন চৌধুরী (৩০), পিতা- আহমদ হোসেন চৌধুরী ৯। রিপন চৌধুরী (৩০), পিতা- আব্দুল মাবুদ চৌধুরী ১০। আবু তালেব (৪৫), পিতা-মৃত মাহাবুব আলম ১১। সাকিব চৌধুরী (২৪), পিতা- জসিম উদ্দিন চৌধুরী ১২। গুরাইয়া (২৫), পিতা- জানে আলম ১৩। সুজাত (২৬), পিতা- নাজিম উদ্দিন ১৪। মোঃ আজগর (২৭), পিতা- আব্বাস আলী ১৫। নাবিল চৌধুরী (২৫), পিতা- ইলিয়াছ চৌধুরী ১৬। সাজ্জাদ (২২), পিতা- মৃত আছনু মিয়া ১৭। আইয়ুব খান (৪৮), পিতা- অজ্ঞাত ১৮। নুরুতাজ (৪৮), স্বামী- শাহ মোহাম্মদ চৌধুরী। সর্ব সাং- পূর্ব গোমদন্ডী (শাহ্ মোহাম্মদ চৌধুরীর বাড়ী) ০৫নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন তাদের উপর পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে চুরি এবং চাইনিস কুড়াল দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

তিনি আরো জানান, এই হামলায় ওবাইদুল ও মোহাম্মদ রুবেল গুরুতর আহত হয়। পরবর্তীতে রাত আড়াইটার সময় বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ীর মোহাম্মদ আবু তালেবের ঘর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি জানান, তার ভাই মোঃ রুবেলের প্যান্টের ডান পকেটে থাকা মানিব্যাগ তার ছিনিয়ে নেয়। মানিব্যাগে নগদ ২৫,০০০/- টাকা ছিল। তার ননসের ছেলে ওবাইদুল হক (২৪) এর একটি স্মার্ট ফোন ভেঙ্গে ফেলে। ফোনটির অনুমানিক ক্ষতির পরিমাণ ৫,০০০/-টাকা। তার পরনে প্যান্টের ডান পকেটে থাকা মানিব্যাগও নিয়ে নেয়। মানিব্যাগের ভিতরে নগদ ৫,০০০/-টাকা ছিল। তাদের দুইটি মোটর সাইকেল ভেঙ্গে ফেলে। যার অনুমান ক্ষতির পরিমাণ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।

এই বিষয়ে আমার ননস লুৎফান্নেছা আইনগত ব্যবস্থা নিয়েছেন। তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন এবং সরকারের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক এই হামলার বিচার এবং তাদের পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.