ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সভায় তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে বলেন—“নবীনগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমাদের প্রধান অগ্রাধিকার। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়।সভায় তিনি ভূমি সংক্রান্ত জটিলতা এবং সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে কাজ করার নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রেসক্লাবের সভাপতি এম এইচ শান্তি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য মাসুদুল ইসলাম (মাসুদ)।