1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে

গণভোটের রায় বাস্তবায়ন না হলে ‘নোট অব ডিসেন্ট’ দেবে জনগণ: মুহাম্মদ শাহজাহান

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩ দেখেছেন

গত০২ মে ২০২৬  কক্সবাজারে গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপিকে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলেও বিএনপি সরকার নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠন করে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।
শনিবার (০২ মে) কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, “প্রায় সত্তর ভাগ মানুষের রায়কে অবজ্ঞা করে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিচ্ছে। গণভোটকে পাশ কাটিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।” তিনি আরও বলেন, “যতদিন পর্যন্ত জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।”
কাশ্মীর ইস্যুর উদাহরণ টেনে তিনি বলেন, গণভোটের ফল উপেক্ষা করার পরিণতি দীর্ঘমেয়াদে জনগণকে ভোগান্তিতে ফেলে—বাংলাদেশকেও সে পথে না যাওয়ার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, “নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও আমরা ফলাফল মেনে নিয়েছি। কিন্তু সরকারের জনবিরোধী সিদ্ধান্তের কারণে দুই মাসের মধ্যেই রাজপথে নামতে হয়েছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাদ দেওয়া সংস্কারমূলক অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপন করে দ্রুত পাস করতে হবে। অন্যথায় “রাজপথেই ফয়সালা হবে” বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, “গণমানুষের রায় উপেক্ষা করে সরকারের দেশ পরিচালনার কোনো বৈধতা নেই। গণভোট অমান্য করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।”
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.