জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম নিশাত ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক রাহাদ ইসলাম সাগর কে নিয়ে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। গতরাত আনুমানিক ১২.১ মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাই পেইজে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের এই আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। এবং আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রীয় ছাত্রদল নির্দেশ প্রদান করেন।
আংশিক কমিটিতে আরো রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব।
দলীয় সূত্রে জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার কোন কমিটি না থাকায় জেলার সাংগঠনিক কার্যক্রম কিছুটা এলোমেলো রয়েছে তাই জেলা ছাত্রদলকে আরো সু সংগঠিত করার লক্ষ্যে ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিন করা হয়েছে এবং ৩০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে। এই কমিটি অনুমোদনের পর থেকে ছাত্রদলের মধ্যে যেমন রয়েছে বিরূপ প্রতিক্রিয়া তেমনি রয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম নিশাত বলেন আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সৎ ও নিষ্ঠার সাথে জেলা ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে জেলা ছাত্রদলের কার্যক্রম কে আরো শক্তিশালী করবো ইনশাআল্লাহ এবং সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন আমার উপর কেন্দ্রীয় ছাত্রদল যে আস্তা ও দায়িত্ব প্রদান করেছেন আমি তা সঠিকভাবে পালন করবো এবং জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেলা ছাত্রদলকে একটি মডেল ছাত্রদল হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।