1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বুড়িগঞ্জ ইউনিয়নে মানবিক নেতৃত্বের প্রত্যাশা: সম্ভাব্য প্রার্থী প্রতীক কিশোর চাকীর অগ্রযাত্রা

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২ দেখেছেন

বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শ্রী প্রতীক কিশোর চাকীর নাম স্থানীয় জনমনে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে। মানবিকতা, সততা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করেছেন। তার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে নিম্নবিত্ত মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে উপকৃত হচ্ছেন।

এছাড়াও যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাদকমুক্ত সমাজ গড়া এবং তরুণদের সচেতন করে আলোর পথে নিয়ে আসার লক্ষ্যে তার কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয়দের মতে, বর্তমান সময়ে একজন সৎ, ক্লিন ইমেজের এবং জনবান্ধব নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। সেই বিবেচনায় অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় প্রতীক কিশোর চাকী একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.