1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন

হাজী রাশীদ আলী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে লন্ডনে

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৪৫ দেখেছেন

সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি : মোঃ আব্দুল কাদির রাজু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত সিলেট শহরতলির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী রাশীদ আলী উচ্চবিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। আগামী ২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট হল ওয়েস্টহামে এটি অনুষ্ঠিত হবে। ব্রিটেনে অবস্থানরত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন হবে গোল্ডেন জুবিলি। গত ৩০ জুলাই পূর্ব লন্ডনে একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের এক সভা থেকে অনুষ্ঠানের তারিখ এবং বিস্তারিত তথ্য জানানো হয়। মূলত বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি আয়োজন করতে যাচ্ছে গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। যার প্রেক্ষিতে, গত এপ্রিল থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া যা শেষ হয়েছে জুন মাসের শেষের দিকে। সর্বশেষ গত ৩০ জুলাই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আগামী ২ সেপ্টেম্বর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক থেকে। সভায় আনুষ্ঠানমালা ও আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বার্তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের, চেয়ারপারসন এমদাদুর রাহমান এমদাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বখতিয়ার খানের পরিচালনায় আলোচনায় অংশ নেন কুতুব উদ্দিন খান, দিলওয়ার হোসাইন পারভেজ,হাফিজুর রাহমান এবং লুৎফুর রাহমান পাবেল। লন্ডনে সুবর্ণজয়ন্তীকে সফল ও সুন্দর করার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি এমদাদুর রাহমান এমদাদ বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বিদ্যালয়ের যত শিক্ষার্থী আছেন ইংল্যান্ডে তাদের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করার। যার জন্য বারবার বিভিন্ন মাধ্যমে সবার কাছে আহ্বান জানিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য। আমরা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রাণ প্রিয় বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী পালন করব লন্ডনে। আমি বিশ্বাস করি এটি একটি ব্যতিক্রমী ও মনে রাখার মতো পুনর্মিলন হবে ইনশাহ আল্লাহ। প্রবাসকালীন শত ব্যস্ততার মাঝেও সাবেক শিক্ষার্থীরা সুবর্ণজয়ন্তী পালন করে বিদ্যালয়কে সম্মান জানাচ্ছেন এটা আমাদের জন্য গৌরবের বিষয়।’ বখতিয়ার খান বলেন, ‘আমরা বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চেষ্টা করেছি একটি ট্রিবিউট দেওয়ার। এর জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। বিদ্যালয়টি আমাদের অনুভূতির স্থান। বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করছে। কিন্তু আমরা ইংল্যান্ডের সাবেক শিক্ষার্থীদের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি যার অনুভূতি অন্যরকম। আমরা আশা করছি বৃহত্তর কামাল বাজার এলাকার সব প্রবাসীরা আগামী ২ সেপ্টেম্বর লন্ডনে একত্রিত হবেন পাশাপাশি বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস আমরা নতুন প্রজন্মের মধ্য তুলে ধরতে সক্ষম হব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.