1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

সারা দেশের ন্যায় সপ্তাহব্যাপী (২৩-২৯ এপ্রিল) চট্টগ্রামের বোয়ালখালীতে উদযাপিত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ নানা কর্মসূচি পর পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শিশুদের পুষ্টি বিষয়ক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

গত বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সমাপনী দিবসের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ, মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা তৌফিক হোসেন ও প্রধান শিক্ষক মো. ইলিয়াস।

এসময় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.