1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম

সাতকানিয়ায় শাহাদাত হত্যাকাণ্ডে জড়িত দুই আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া রাস্তার মাতা মডেল মসজিদ সংলগ্ন ব্যবসায়ী শাহাদাত হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামি ও তদন্তে সম্পৃক্ত আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (২৮ এপ্রিল) সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মোঃ সাইফুল ইসলাম (৩১), এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার মো. ইসমাইল (২৭)।
পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন (৩০) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার বাসিন্দা। গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে দক্ষিণ ঢেমশার সামির হোটেল সংলগ্ন নিজ দোকানের সামনে বসে ছিলেন তিনি। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী লোহার রড, হকিস্টিক, গাছের লাঠি ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। বিশেষ করে মাথার পেছনে আঘাতের ফলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোর ৬টা ৪৩ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম এবং তদন্তে জড়িত সন্দেহভাজন ইসমাইলকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.