1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

রাজস্থলীর সীমান্ত দিয়ে আবারো আসছে বিদেশী সিগারেট

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

ভারত জনগোষ্ঠীর মাধ্যমে এদেশে ভারতের তৈরি সিগারেট পাচার আগের চেয়ে বেশি বৃদ্ধি করেছে বলে সীমান্তে বসবাসকারীরা জানিয়েছেন।
জানা গেছে, চলতি বছরে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ত্রিশ লক্ষ টাকার অবৈধ সিগারেট সহ চার জন কে হাতে নাতে আটক করে। কিছু দিন ঝিমিয়ে থাকার পর আবারো সক্রিয় হয়ে উঠে সিগারেট চোরাকারবারিরা। গত শনিবার দিবাগত রাত সীমান্ত সড়ক দিয়ে সেনা ক্যাম্প ও বিজিবি ক্যাম্প কে ফাকি দিয়ে গোপন রাস্তা দিয়ে অবাধে পাচার করে বাঙ্গালগালিয়াতে আসার পর কিছু লোকের নজরে পড়ে। তারা সিগারেট সহ গাড়ী আটক করে রাতভর দর কষা কষি করে এমন কি কেউ কেউ পাঁচ লাখ টাকা দাবী করে আবার কেউ তিন লাখ টাকার মধ্যে সমযোতা করে গাড়ী সহ সিগারেট রাইখালি ইউনিয়নের ডকনালা পাড়া দিয়ে রাঙ্গুনিয়ার কোদালা ও সরভভাটা গ্রামে পাচার করে চন্দ্রঘোনার এক প্রভাবশালী সিগারেট ব্যবসায়ীর
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওইদিন অন্তত ৪০ লাখ টাকার সিগারেট সীমান্ত দিয়ে রাজস্থলীর চিংখ্যং পাড়া হয়ে লংগদুর নাইক্যছড়া সড়ক দিয়ে বাঙ্গালহালিয়াতে প্রবেশ করেছে। এসব সিগারেটের বড় চালান অন্যত্র পাচার হয়ে গেছে বলে দাবি করে স্থানীয়রা। এলাকাবানীরান জানান, চোরাচালানী সিন্ডিকেট সীমান্ত দিয়ে পুরোদমে পাচার বাণিজ্য শুরু করেছে।

অভিযোগ উঠেছে সীমান্তের নিয়োজিত বিজিবি’র চোঁখ ফাঁকি দিয়ে কতিপয় পাচারকারী সিন্ডিকেট সীমান্ত ইন্ডিয়া বর্ডার থেকে চোরাইপণ্য পাচার অব্যাহত রেখেছে। তবে প্রশাসনের লোকজন এসব বিষয়ে অবগত থাকার পরও কোন পদক্ষেপ নিচ্ছেনা বলেও এলাকার বসবাসকারী লোকজনের অভিযোগ।
রাজস্থলীথানার অফিসার ইনচার্জ মো.খালেদ হোসেন বলেন, ভারতের অবৈধ সিগারেটসহ সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা যেকোন চোরাইপণ্য বাজারজাত করা চরম অপরাধ। এসব চোরাইপণ্য বাজারে পাওয়া গেলে অবশ্যই জড়িত পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে রাজস্থলী উপজেলার সেনাবাহিনীর দুই টি টিওভি কে ফাকি দিয়ে এ সিগারেট পাচার অব্যাহত রেখেছে। বাঙ্গালহালিয়া এলাকার স্থানীয়বাসিন্দারা জানান, কিছু কিছু ব্যক্তি রাতের ২ টা ৩ টা পর্যন্ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অবস্থান করে যাতে অবৈধ কাঠের গাড়ী, সিগারেটের গাড়ী ও বালুর গাড়ী গরুর গাড়ী হতে মাসোহারা নেওয়ার জন্য। তাদের যদি প্রশাসনিক ভাবে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অদুর ভবিষৎ রাজস্থলী একটি চাঁদাবাজীর স্বর্গের রাজধানী হিসেবে পরিচিত লাভ করবে এতে কোন সন্দেহ নেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.