1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

দেড় মিনিটের ঝড়ে উল্লাপাড়ায় গাছ ভেঙ্গে এক গৃহবধুর মৃত্যু: ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড় মিনিটের ঝড়ে শয়ন ঘরের উপর গাছ ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে হাবিবুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে। মৃত নাছিমা খাতুন (৪৫) হাবিবুর রহমান এর স্ত্রী। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মাঠের ফসল, কাঁচা ঘর-বাড়ী ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, সোমবার ভোর রাতে উল্লাপাড়া থানাধীন দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে ঝড়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে নাছিমা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও উপজেলার কযড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেড় মিনিটের ঝড়ে কাঁচা ঘর-বাড়ী, গাছপালা ও প্রায় ৩ শতাধিক বিঘা জমির ফসলের আংশিক ক্ষতি সাধিত হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, বেশকিছু মাঠে ধান গাছ পড়ে গিয়ে ফসলের আংশিক ক্ষতি সাধিত হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তারুজ্জামান বলেন, সোমবার ভোর রাতে ঝড়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে তার পরিবার সৎকারের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.